ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মোদীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা
আন্তর্জাতিক ডেস্ক:বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ নেতৃত্বের মধ্যে সৌজন্যমূলক বার্তা বিনিময় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান।
ট্রাম্পের শুভেচ্ছা পাওয়ার পর মোদী ধন্যবাদ জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান তিনি। আজ (১৭ সেপ্টেম্বর) মোদীর ৭৫তম জন্মদিন।
ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় নেতা বার্তা দেন। মোদী এক্স-এ লিখেন, “আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” ট্রাম্পও ট্রুথ সোশ্যাল-এ জানান, মোদীর সঙ্গে তার চমৎকার আলাপ হয়েছে এবং ভারতের সমর্থনকে তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন।
এই কূটনৈতিক সৌজন্য বিনিময় এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। সম্প্রতি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক হুঁশিয়ারি দেন, ভারত যদি যুক্তরাষ্ট্রের ভুট্টা আমদানি প্রত্যাখ্যান করে, তবে তারা মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।
তবে উত্তেজনার মধ্যেও ইতিবাচক উদ্যোগ দেখা গেছে। মঙ্গলবার দুই দেশের মধ্যে দীর্ঘদিন পর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার নতুন ধাপ শুরু হয়েছে, যা সম্পর্ক উন্নয়নের জন্য নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত