ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ইসরায়েলের গা'জায় ও ইয়েমেনে দ্বিমুখী আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজা শহরে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরু করেছে এবং একইসাথে ইয়েমেনের হোদাইদা বন্দরেও ব্যাপক হামলা চালিয়েছে। গাজা শহরে রাতভর বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ট্যাঙ্কের বহর অগ্রসর হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সৈন্যরা জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলি বিমানবাহিনী ১২ বার বিমান হামলা চালিয়েছে, যা হুতি বিদ্রোহীরা ইরানি অস্ত্র পরিবহনে ব্যবহার করে বলে ইসরায়েল দাবি করেছে।
গাজা শহরের স্থানীয় বাসিন্দারা এটিকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা শহরের গভীরে স্থলবাহিনী প্রবেশ করছে এবং আগামী দিনগুলোতে সেনা সংখ্যা আরও বাড়ানো হবে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই গাজা শহরের বাসিন্দা। রয়টার্সের ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের উদ্ধারের মরিয়া চেষ্টা দেখা গেছে। জাতিসংঘ এর আগেও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ শীর্ষ নেতাদের উস্কানির অভিযোগ এনেছে। ইসরায়েল আবারও গাজার নাগরিকদের দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে, ফলে হাজার হাজার ফিলিস্তিনি দক্ষিণ ও পশ্চিমের দিকে যাত্রা শুরু করেছেন।
ইয়েমেনের হোদাইদা বন্দরকে ইসরায়েল হুতি বিদ্রোহীদের ইরানি অস্ত্র পরিবহনের রুট হিসেবে চিহ্নিত করেছে। যদিও হুতি বিদ্রোহীরা এটিকে সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো হিসেবে দাবি করে বলেছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন, হুতি বিদ্রোহের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এই হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টার জন্য হুতিদের চড়া মূল্য দিতে হবে। ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। গত দুই সপ্তাহে ইয়েমেনে ইসরায়েলের হামলায় বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী এবং গত সপ্তাহের হামলায় ৩১ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ