ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
হাদি হ'ত্যাচেষ্টা: শুটার ফয়সালের ১১ রাউন্ড গু'লি ও ম্যাগাজিন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ও আলামত পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বোনের বাসার পাশ থেকে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব-২।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্ণেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন (১২ ডিসেম্বর) বিকেলে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনা দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থান থেকে কিছু একটা বের করছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফুটেজে আরও দেখা গেছে, ১২ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেলে বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ২০ মিনিটে একটি সিএনজি অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।
অভিযানে ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, দুটি মোবাইল ফোন, ৬টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৩৮টি চেক পাতা এবং ২টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। প্রধান আসামিসহ জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা