ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বুধবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক জুলাই ঐক্যের
নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দেশে ফেরত আনা এবং ভারতীয় ‘প্রক্সি’ রাজনৈতিক দল ও গণমাধ্যমের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, ‘বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন। জুলাই-আগস্টের যেসব খুনি ভারতে পালিয়ে আছে, তাদের অবিলম্বে ফেরত দিতে হবে।’
কর্মসূচির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং খুনিদের ফেরতের দাবিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ করব। এছাড়া ভারতীয় মদদপুষ্ট মিডিয়া ও রাজনৈতিক দল যেন বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে না পারে, তার বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত