ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
লেভিটের ঠোঁটকে মেশিনগান বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের প্রশংসা করেছেন। লেভিটের ‘সুন্দর মুখ’ এবং ‘ঠোঁট’ নিয়ে ট্রাম্পের এই প্রশংসা দেশে ও বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সম্প্রতি পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় হঠাৎ লেভিটের প্রশংসা করেন। ভাষণে তার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরা, তবে হঠাৎই ট্রাম্প লেভিটের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান।
সমাবেশে তিনি উপস্থিত জনতার কাছে বলেন, ‘‘আজ আমাদের সুপারস্টারও উপস্থিত আছে, ক্যারোলিন। সে কি দারুণ নয়?’’ ট্রাম্পের এই প্রশ্নে জনতা উচ্ছ্বাস প্রকাশ করে। এরপর তিনি লেভিটের শারীরিক গঠন ও আত্মবিশ্বাস নিয়ে মন্তব্য করতে শুরু করেন। তিনি বলেন, ‘‘যখন সে টেলিভিশনে যায় ফক্স নিউজে তখন সেখানে তারা আধিপত্য দেখায়। সে উঠে দাঁড়ালে তার সুন্দর মুখ আর ঠোঁট যেন থামতেই চায় না; এক ধরনের ছোট মেশিনগানের মতো।’’
ট্রাম্প আরও বলেন, ‘‘তার কোনও ভয় নেই, কারণ আমাদের নীতিগুলো ঠিক আছে। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না এবং আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও চাপ নেই। পাশাপাশি আমাদের খোলা সীমান্ত নেই, যেখানে সারা পৃথিবী থেকে যেকোনো লোক দেশে প্রবেশ করতে পারে। তাই তার কাজ সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।’’
এর আগে আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প লেভিটকে নিয়ে একই ধরনের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যা নড়ে, যেন মেশিনগানের মতো।’’
ট্রাম্প বলেন, ‘‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো হয়নি।’’ লেভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার স্বামী নিকোলাস রিচিও ৬০ বছর বয়সী রিয়েল এস্টেট ডেভেলপার। দম্পতির এক ছেলে আছে, নিকো নামে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু