ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের প্রতীকী ছবিতে শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা অংকন ও তা পদদলিত করতে চাওয়ার প্রতিবাদে প্রতীকীভাবে জুতা নিক্ষেপ করে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভও প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “যুদ্ধে পাকিস্তান আমাদের লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে। মঙ্গলবার দিবাগত রাতে আমাদের ভাইরা পাকিস্তানের পতাকা আঁকতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা বাধা দেয়। সেই প্রতিবাদে আজ আমরা রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করছি।”
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বলেন, “স্বাধীনতার এত বছর পরও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করতে কি প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন? অথচ তারা রাতের ঘটনায় আমাদের ভাইদের পতাকা আঁকা ও পদদলিত করতে বাধা দেয়। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।”
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আঁকতে গিয়ে প্রশাসন বাধা দিলে শাখা ছাত্রদল উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে। তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে। পরবর্তীতে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে দিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর