ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আসামে সহপাঠীদের ওপর হামলা, বহিষ্কার ৫ বাংলাদেশি শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক: আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে সহপাঠীদের ওপর হামলার অভিযোগে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। গত ১২ সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকেও বের করে দেওয়া হয়। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
কলেজ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তৃতীয় বর্ষের কয়েকজন বাংলাদেশি ছাত্র মাদকাসক্ত অবস্থায় নিজেদের দেশেরই চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। লোহার রড, ছুরি আর স্ক্রু ড্রাইভার দিয়ে প্রায় আধাঘণ্টা ধরে এ হামলা চলে। এতে কয়েকজন গুরুতর আহত হন, দুজনের মাথায় সেলাই দিতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নিজেদের ব্যাচের সহপাঠীদের আক্রমণ করা হয়। পরে যখন সিনিয়ররা বিষয়টি সামাল দিতে এগিয়ে আসেন, তখন আলোচনার কথা বলে তাদের একটি ক্লাসরুমে ডেকে নেওয়া হয়। সেখানেই আলো নিভিয়ে অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
ঘটনার পর তদন্তে অভিযুক্তদের কক্ষ থেকে মাদকদ্রব্য ও লোহার রড উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি।
এনআইটির পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন, “তদন্তে পাঁচজন ছাত্রের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তাই তাদের এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার এবং দুটি সেমিস্টার থেকে সাসপেন্ড করা হয়েছে।”
উল্লেখ্য, বহিষ্কৃত পাঁচজন শিক্ষার্থীই ভারত সরকারের আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) স্কলারশিপে এনআইটিতে পড়াশোনা করছিলেন। কলেজের ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার’-এর ডিন এস.এস. ধর বলেন, “আমাদের তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট। তাই পুলিশকে জানানো হয়নি। আইসিসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের পদক্ষেপে সন্তুষ্ট হয়েছেন।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল