ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আমেরিকা শুল্ক বসালে কানাডারও পরিকল্পনা রয়েছে
ডুয়া ডেস্ক : আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে রূপ নিতে পারে। এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে।
কানাডার সূত্রটি সিএনএনকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে।
কানাডার তালিকায় বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস ও পোষা প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে।
কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন, কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধ শুরু হলে জ্বালানির ওপরেও কানাডা সরকার শুল্ক আরোপ করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ