ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর বায়তুল মোকাররমে মাসব্যাপী এক বিশাল ইসলামী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বইমেলায় মোট ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের বিভিন্ন স্বনামধন্য ইসলামী প্রকাশনা সংস্থা এবং নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। এছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা সংস্থাগুলোও মেলায় অংশ নিয়েছে, যা মেলার আন্তর্জাতিক গুরুত্ব বাড়িয়েছে।
মেলায় দর্শনার্থীদের জন্য লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের মতো বিশেষ আয়োজন রাখা হয়েছে। মেলা চলাকালীন মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল এবং তাদের জেলা ও বিভাগীয় কার্যালয়গুলোতে ইফা প্রকাশিত বই সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ কমিশনে বিক্রয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, "বই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম এবং জাতির চেতনা ও ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার। বই একটি জাতির চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ইতিহাসকে ধারণ করে।" তিনি আরও বলেন, বইমেলা হলো সেই জ্ঞানের ভাণ্ডারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক মহতী আয়োজন। ইসলামী বইমেলা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিকতার প্রচার-প্রসার এবং দাওয়াতি কাজের একটি কার্যকর ক্ষেত্র।
উপদেষ্টা মন্তব্য করেন যে, বর্তমান ভোগবাদী সমাজে অশ্লীলতা ও ভ্রান্ত ধারার বইপত্রের প্রভাব যখন বাড়ছে, তখন ইসলামী বইমেলা পাঠককে সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আকৃষ্ট হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করবে। তিনি এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন বলে মত দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এবং পুস্তক প্রকাশকদের মুখপাত্র আহমেদ রফিকও বক্তব্য দেন। এ সময় বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত