ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হ'ত্যা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক ঘটনায় ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটির চত্বরে ছাত্রছাত্রীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় হঠাৎ এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কার্ক, পরে পুলিশ জানায় তার গলায় গুলি লেগেছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি ছোট তাঁবুর নিচে বসেছিলেন চার্লি। ঠিক সেই সময় গুলির বিকট শব্দ শোনা যায় এবং তিনি চেয়ার থেকে ছিটকে পড়েন। মুহূর্তেই আতঙ্কে চারপাশের মানুষজন ছুটোছুটি শুরু করে। এখনো হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ।
ঘটনার পর উটা অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। চার্লি কার্ক এবং সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ করছি।” বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
চার্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ট্রুথ সোশ্যালে শোকবার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, “কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে তার মতো আর কেউ এত গভীরভাবে বুঝতে পারেনি। তিনি আমার কাছেও বিশেষভাবে প্রিয় ছিলেন। মেলানিয়া ও আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি।”
কে এই চার্লি কার্ক?
চার্লি কার্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্পষ্টভাষী ও বিতর্কপ্রিয় হিসেবে তিনি বিশেষ পরিচিতি পান। বিশ্ববিদ্যালয় ও কলেজে গিয়ে তরুণ-তরুণীদের সঙ্গে আলোচনায় বসতেন তিনি। তার ‘Prove Me Wrong’ শো দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যেখানে শুধু ছাত্রছাত্রীরাই নয়, যে কেউ অংশ নিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারত। তার অসংখ্য বিতর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল