ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আর্থিকভাবে শক্তিশালী বিবিধ খাতের ৯ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৫টি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে ৯টি কোম্পানির। বিপরীতে কম রিজার্ভ রয়েছে ৫টির এবং রিজার্ভ নেগেটিভ রয়েছে ১টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
রিজার্ভ বৃদ্ধির ৯টি কোম্পানি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট, আমান ফিড, আরামিট লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিকিউ বল পেন, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্র্যাক্টরিজ,উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, বার্জার পেইন্টস বাংলাদেশ।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট-বেক্সিমকো। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৪৩ কোটি ২৩ লক্ষ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৭ হাজার ৫৯২ কোটি ৭১ লাখ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। যা ছিল গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
আমান ফিড
আমান ফিডের পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৯৭ লক্ষ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১৮৫ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
আরামিট লিমিটেড
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা এবং রিজার্ভের পরিমাণ ৭৯ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৯৩৮ কোটি ৬ লাখ টাকা।২০২৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
জিকিউ বল পেন
জিকিউ বল পেনের পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৮১ কোটি ৫৯ লাখ টাকা।২০২৪ সালে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ২৯৯ কোটি ১২ লাখ টাকা।২০২৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সাভার রিফ্র্যাক্টরিজ
সাভার রিফ্র্যাক্টরিজের পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১১ কোটি ২৩ লাখ টাকা।২০২৪ সালে কোম্পানিটিকোনডিভিডেন্ডদেয়নি। এটি অনেক বছর যাবতই ডিভিডেন্ড দিচ্ছে না।
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির পরিশোধিত মূলধন ১৭ কোটি ৪১ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১০৪ কোটি ৫৬ লাখ টাকা।২০২৪ সালে কোম্পানিটিকোনডিভিডেন্ডদেয়নি।এটিও অনেক বছর যাবতই ডিভিডেন্ড দিচ্ছে না।
বার্জার পেইন্টস বাংলাদেশ
বার্জার পেইন্টস বাংলাদেশের পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৩৯২ কোটি ৬৫ লাখ টাকা।২০২৫ সালে কোম্পানিটি ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
পরিশোধিত মূলধনের চেয়ে বেশি রিজার্ভ থাকা কোম্পানিগুলোর আর্থিক দৃঢ়তা ও স্থিতিশীলতাকে তুলে ধরে। কোম্পানিগুলো ব্যবসা পরিচালনার পাশাপাশি উল্লেখযোগ্য মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের ভবিষ্যৎ সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং যেকোনো আর্থিক ধাক্কা মোকাবিলার ক্ষমতা বাড়ায়। শক্তিশালী রিজার্ভ বেস বিনিয়োগকারীদের কোম্পানিগুলোকে আরও নির্ভরযোগ্য ও আকর্ষণীয় করে তোলে, কারণ এটি তাদের আর্থিক সুস্থতা এবং ডিভিডেন্ড প্রদানের ধারাবাহিকতার সম্ভাবনা প্রতিফলিত করে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ