ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক রোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে দেশে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬২৫ জন রোগী। একই সময়ে মৃত্যু হয়েছে দুই জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এক দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তির রেকর্ড এটি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা রেকর্ড করা হয়। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। শুধু সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ১৭ জন।
বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৫৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে রয়েছেন ১ হাজার ১৬৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মেতে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যুও ঘটেছে পর্যায়ক্রমে ১২৩ জনের।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)