ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি মন্ত্রীদের নিষেধাজ্ঞা দিল স্পেন
আন্তর্জাতিক ডেস্কঃকাতারে ইসরায়েলের বিমান হামলার পর স্পেন ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই দুই মন্ত্রী হলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।
স্প্যানিশ বার্তাসংস্থা এল পাইস জানিয়েছে, মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রীকে কট্টরপন্থি রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত।
এর আগে গত ৮ সেপ্টেম্বর, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগোর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন স্পেন নিজেদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করে।
কাতারের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে ছয়জন নিহত হন। হামলার সময় ভবনটিতে গাজা উপত্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামাসের নেতারা।
হামলার বিষয়ে আইডিএফ জানিয়েছে, হামার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যা করা। তবে হামাস জানিয়েছে, কোনো শীর্ষ পর্যায়ের নেতা আহত বা নিহত হননি।
হামলার কয়েক ঘণ্টার মধ্যে স্পেন ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ