ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে সর্ব মিত্র চাকমার বিজয়
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের প্রার্থী সর্ব মিত্র চাকমা। তিনি ৮ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খানের ৫ হাজার ৭০৮ ভোটকে ছাড়িয়ে গেছেন। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বাম সমর্থিত মেঘমল্লার বসু। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নির্বাচন মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জোটের প্রার্থীরা প্রায় সব পদে জয়ী হয়ে এইবারের নির্বাচনে প্রভাবশালী অবস্থান নিশ্চিত করেছে ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি