ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু
ডুয়া ডেস্কঃ নেপালে চলমান ছাত্র-জনতার বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির কারণে সে দেশে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বাংলাদেশিরা যেন অপ্রয়োজনে বাইরে বের না হন এবং নিজ নিজ হোটেল বা বাসস্থানে নিরাপদে অবস্থান করেন। একইসঙ্গে, যারা নিকট ভবিষ্যতে নেপালে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদেরকে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস দুইটি হটলাইন চালু করেছে:? +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯? +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
এদিকে, টানা তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছে নেপালের তরুণ-তরুণীরা। সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দমননীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধের প্রতিবাদে মঙ্গলবারও বিক্ষোভ করেছে তারা। রাজধানী কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
নেপালের প্রভাবশালী দৈনিক কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিক্ষোভকারীরা কোনো ব্যানার বা প্ল্যাকার্ড ছাড়াই সংসদ ভবনের সামনে জড়ো হন।
সোমবার পুলিশের গুলিতে শুধু কাঠমান্ডুতেই নিহত হয়েছেন ১৭ জন, এবং ইতাহারিতে নিহত হয়েছেন আরও ২ জন। আহত হয়েছেন অন্তত চার শতাধিক মানুষ। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত