ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
টিএসসিতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি, ১ম ঘণ্টায় ভোট দিয়েছে সাত শতাধিক
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে সকাল থেলেই ভোট দিচ্ছেন নারী শিক্ষার্থীরা। সকাল থেকে দীর্ঘ লাইনে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে নারী শিক্ষার্থীদের। প্রথম এক ঘণ্টায় প্রায় ৭৬০ জনের মতো ভোট দিয়েছেম বলে জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।
অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, 'আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এক ঘণ্টায় প্রতিটি বুথে গড়ে ৪০ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে বলা যায় প্রথম ঘণ্টায় কেন্দ্রটিতে ৭৬০ জনের মতো ভোট দিয়েছেন।
তিনি বলেন, 'আমাদের কেন্দ্রে যে ১৯টি বুথ রয়েছে, তাতে কোনোটাই ৩৬টি- আবার কোনোটাই ৪৫টি ভোটও পড়েছে।সবগুলো বুথের ভোটগ্রহণকে গড় করে আমাদের মনে হয়েছে প্রতিটি বুথে ৪০ জন করে ভোট দিয়েছেন প্রথম এক ঘণ্টায়।
এ ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন তিনি। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫৬৬৫ জন।
সকাল ৮টা বাজার আগে থেকেই টিএসসি কেন্দ্রের সামনে দেখা যায়, ভোট দেওয়ার জন্য দুই শতাধিক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন। পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। পরে ৮টা ৭ মিনিট থেকে এই কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর ৮টা ১০ মিনিট থেকে শুরু হয় ভোটগ্রহণ।
রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, প্রথমবার ডাকসুর ভোট দিয়েছি। অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো লাগতেছছিলো। এজন্য একটু ভয় কাজ করতেছিল। তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)