ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নেপালে নি’হত ২০, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
স্থানীয় গণমাধ্যম অনলাইনখবর জানিয়েছে, সোমবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে রমেশ লেখক লিখেছেন, আজকের বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য আমি নৈতিকভাবে দায়ী। নৈতিক কারণেই এ পদে আর থাকছি না।
দ্য হিমালিয়ান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন বিক্ষোভকারী। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সহিংসতার প্রেক্ষাপটে মন্ত্রীর ওপর চাপ বাড়তে থাকায় তিনি অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন।
এদিকে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ যথেষ্ট নয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকেও দায়িত্ব নিয়ে অবিলম্বে সরে দাঁড়াতে হবে বলে দাবি করেছে তারা।
নেপালের মানবাধিকার কমিশনও জানিয়েছে, আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংস্থাটি ঘটনাটির নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছিল অলি সরকার। এর প্রতিবাদে সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি