ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ফুটবল ম্যাচ বাতিল
স্পোর্টস ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে চলমান ছাত্র-জনতার বিক্ষোভ এবং এর জেরে আরোপিত কারফিউয়ের কারণে বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান কাঠমান্ডু থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) প্রথমে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তাব দিলেও বাংলাদেশ তাতে রাজি হয়নি। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান নেপাল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে তাদের আপত্তির কথা জানিয়ে বলেন, "গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। কারণ যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই।"
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কাঠমান্ডুতে কোনো ঝুঁকি নিতে চায়নি। নেপালের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও তারা খেলতে আগ্রহী হননি। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, দলের ফ্লাইট আগামী পরশু (বুধবার) থাকলেও তা এগিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, "ফেডারেশন টিকিটের বিষয়টি নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব আমাদের এই স্থান ত্যাগ করা প্রয়োজন।"
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালে দু'টি ম্যাচ খেলতে গিয়েছিল। গত পরশু প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছিল। আগামীকাল ছিল দ্বিতীয় ম্যাচ। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এরপর কাঠমান্ডুর পরিস্থিতি খারাপ হওয়ায় বাংলাদেশ ও নেপাল কোনো দলই অনুশীলন করতে পারেনি। ঘণ্টা পাঁচেক পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ম্যানেজার আমের খান ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও আনফা ও বাফুফে থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত