ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ক্ষুধায় কাতর গাজা, অনাহারে নিভছে শিশুদের জীবন
আন্তর্জাতিক ডেস্ক: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের টানা হামলায় মৃতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। শুধু শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অনাহারে মৃত্যুবরণকারীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪২২ জন। ফলে সংঘাতে আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপ ও সড়কের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা।
শুক্রবার প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, গত এক দিনে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এ ধরনের ঘটনায় প্রাণ গেছে ২ হাজার ৩৬২ জনের এবং আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জন।
অন্যদিকে শুধু অনাহার ও পুষ্টিহীনতায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। অক্টোবর থেকে এ পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ২৪ লাখ মানুষের এ ঘনবসতিপূর্ণ অঞ্চল চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা জরিপ ইতোমধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং চলতি মাসের শেষ নাগাদ তা দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরু করে। তখন থেকে অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং ৪৯ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ সময় জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।
এর আগে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতের মামলার মুখোমুখি রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ