ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে লক্ষ্যবস্তু করা হবে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইউক্রেনে যদি পশ্চিমা দেশগুলোর সেনারা মোতায়েন করা হয়, তবে তারা মস্কোর বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
পুতিনের এই মন্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণার একদিন পরেই এসেছে, যেখানে ম্যাক্রোঁ জানান যে ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পুতিন স্পষ্ট করে বলেন, "যদি সেখানে পশ্চিমা সেনা পাঠানো হয়, বিশেষ করে এখন, যখন যুদ্ধ চলছে। তাহলে তাদের লক্ষ্যবস্তু করা হবে।"
তিনি আরও যোগ করেন, যদি কোনো শান্তি চুক্তি বা দীর্ঘস্থায়ী শান্তির সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে ইউক্রেনের মাটিতে পশ্চিমা বাহিনীর উপস্থিতির কোনো যৌক্তিকতা থাকবে না।
রাশিয়া দীর্ঘকাল ধরে দাবি করে আসছে যে, ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিক এবং সেখানে সেনা মোতায়েন না করুক – এটিই যুদ্ধ শুরুর অন্যতম প্রধান কারণ। অন্যদিকে, ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে পশ্চিমা শক্তির সুসংহত নিরাপত্তা সহায়তা চাইছে।
ইতিমধ্যেই ফ্রান্স এবং ব্রিটেন যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কিন সেনা ইউক্রেনে যাবে না, তবে তারা আকাশসীমায় সহায়তা ও অন্যান্য সমর্থন দিতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন