ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
নিয়োগ দিচ্ছেন এডলফ খান, লাগবে যেসব যোগ্যতা
বিনোদন ডেস্কঃ ফ্যাশন আইকন হিসেবে পরিচিত কোরিওগ্রাফার এডলফ খান সম্প্রতি তার ব্যক্তিগত ও পেশাদার কাজের ব্যবস্থাপনার জন্য যোগ্য লোক খুঁজছেন। সম্প্রতি বাবা হারানোর পর তার জানাজার ভিডিও নিয়েও উপহাসের শিকার হয়েছেন তিনি। এই হয়রানি ও মানসিক চাপের কারণে হতাশ ও বিরক্ত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই ঘোষণা দেন।
এডলফ খান লেখেন, "আমার বর্তমান কাজের পরিধি ঘিরে, সমস্ত কিছুর ব্যবস্থাপনার জন্য, শুটিং এবং ইভেন্ট সংক্রান্ত শিডিউল ও যাবতীয় কার্যক্রম, আমাকে দেখাশোনার জন্য, আমার টিমে যোগ্যতাসম্পন্ন কিছু লোক নিয়োগ দেয়া হবে।" তিনি আরও জানান, "শিক্ষিত, মার্জিত, ভদ্র, দায়িত্বশীল, সাহসী এবং পজিটিভ মাইন্ডের স্মার্ট, কাজপাগল তরুণরা যোগাযোগ করুন! কাজের বিবরণ এবং বেতন আলোচনাসাপেক্ষ।"
সাম্প্রতিক সময়ে এডলফ খানের ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এর মধ্যেই তিনি 'সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর' হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে ভুলভাবে প্রচারিত হয়েছে যে তিনি 'সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড' পেয়েছেন।
ঢাকায় বেড়ে ওঠা এডলফ দুই ভাইয়ের মধ্যে বড়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছেন এবং কিছুদিন একটি আইটি প্রতিষ্ঠানেও কাজ করেছেন। ২০০৮ সালে মডেল বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়ায় আসেন। এরপর তিনি মডেল ও ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের বিলবোর্ড মডেল হিসেবেও পরিচিতি পান।
এডলফ খান বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করে বিশেষ শো, স্ট্রিট চিলড্রেন শো, ব্রাইডাল শো, বাংলালিংক ফ্যাশন শো, পারসোনা শো এবং 'র্যাম্প অন দ্য স্ট্রিট' সহ অসংখ্য র্যাম্প শোর কোরিওগ্রাফি করেছেন। নাটকেও তার অভিনয় দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আবু সাইয়ীদের 'জীবনমৃত্যু', পার্থ সরকারের 'আমাদের শার্লক হোমস' এবং নরেশ ভূঁইয়ার 'নীল অপরাজিতা ও উইপোকা'।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার