ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভালো স্বাস্থ্যের জন্য রান্নায় যেসব পরিবর্তন প্রয়োজন
লাইফস্টাইল ডেস্ক:ভালো স্বাস্থ্যের জন্য শুধু ব্যায়াম বা ওষুধ নয়, সঠিক খাবার গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের ধরন যেমন জরুরি, তেমনি রান্নার পদ্ধতিও বড় ভূমিকা রাখে। সচেতনভাবে রান্না করলে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি আর কমে যায় নানান রোগের ঝুঁকি। তাই সুস্থ থাকতে চাইলে স্বাস্থ্যকর রান্নার কিছু সহজ কৌশল মেনে চলা দরকার।
স্বাস্থ্যকর রান্নার টিপস
১. হোল গ্রেইন বেছে নিনপরিশোধিত শস্য যেমন সাদা ভাত বা ময়দা দ্রুত হজম হয়ে রক্তে শর্করা বাড়িয়ে তোলে। এর পরিবর্তে লাল চাল, ওটস, কুইনোয়া বা বাজরার মতো হোল গ্রেইন খেলে শরীর পায় ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট, যা দীর্ঘক্ষণ শক্তি জোগায়।
২. অল্প তেল ব্যবহার করুনতেলের পরিমাণ ও ধরন সরাসরি প্রভাব ফেলে রক্তে শর্করা ও হৃদরোগে। অলিভ অয়েল, রাইস ব্রান বা তিসির তেলের মতো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন এবং রান্নায় কম তেল ব্যবহার করুন।
৩. শাকসবজির আধিক্য রাখুনতাজা মৌসুমী শাকসবজি ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। প্রতিদিনের প্লেটে অন্তত অর্ধেক অংশ রাখুন স্টার্চবিহীন শাকসবজির জন্য।
৪. লবণ কম খানঅতিরিক্ত লবণ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। তাই সোডিয়াম গ্রহণ নিয়ন্ত্রণে রাখুন।
৫. স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নিনপ্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি করুন স্বাস্থ্যকর স্ন্যাকস। এতে অপ্রয়োজনীয় চিনি ও সোডিয়াম এড়ানো সম্ভব হবে।
৬. পর্যাপ্ত পানি পান করুনসুস্থতার জন্য পর্যাপ্ত পানি অপরিহার্য। চিনিযুক্ত পানীয়ের বদলে বেছে নিন পানি, ভেষজ চা বা জিরা পানি।
৭. প্রোটিন যোগ করুন খাদ্যতালিকায়ভাতের সঙ্গে ডাল, মাছ বা মুরগি খেলে প্রোটিন রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঠেকায় এবং গ্লাইসেমিক সূচকও কম রাখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে