ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দুর্নীতির দায়ে রূপালী ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অনিয়মের দায়ে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফৌজিয়া কামরুন তানিয়ার প্রস্তাবিত নিয়োগ বাতিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৭ আগস্ট কোম্পানিটিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
আইডিআরএ জানিয়েছে, ফৌজিয়া কামরুন তানিয়া অতীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে গ্রাহকের অর্থ আত্মসাতে জড়িত ছিলেন।
রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে করা নিরীক্ষায় সোনালী লাইফে প্রায় ১৮৭ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পৃথক তদন্ত চালিয়ে ৩৫৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায়। এ অনিয়মে সাবেক চেয়ারম্যান, পরিচালক, ভারপ্রাপ্ত সিইওর পাশাপাশি ফৌজিয়া কামরুন তানিয়ার নামও উঠে আসে।
পরিস্থিতি বিবেচনায় গত এপ্রিল মাসে বিমা আইন, ২০১০-এর ধারা ৯৫ অনুযায়ী সোনালী লাইফের তৎকালীন পরিচালনা পর্ষদকে সাময়িক বরখাস্ত করে আইডিআরএ। ইতোমধ্যে বিএফআইইউ’র প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। দুদক ফৌজিয়া কামরুন তানিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে।
আইডিআরএর ভাষ্য অনুযায়ী, বিমা কোম্পানির সিইও নিয়োগ ও অপসারণসংক্রান্ত প্রবিধানমালা, ২০১২ অনুসারে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকা ব্যক্তিকে এ পদে নিয়োগ দেয়া যায় না। মামলা চলমান থাকা অবস্থায় তাকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব দেয়া নৈতিকতা ও গ্রাহক স্বার্থের বিরুদ্ধে যাবে।
আইডিআরএর চিঠিতে আরও বলা হয়েছে, একজন অভিযুক্ত ব্যক্তিকে সিইও হিসেবে নিয়োগ দেয়া গ্রাহকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই রূপালী ইন্স্যুরেন্সের প্রস্তাবিত নিয়োগ আবেদন বাতিল করা হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?