ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে সাবেক আইজিপির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ৫০ শতাংশ ভোট ভরে রাখার জন্য তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলার একাদশতম দিনের সাক্ষ্যগ্রহণের সময় আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুন এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
৩০ ডিসেম্বর, ২০১৮-তে অনুষ্ঠিত সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করেছিল। জাবেদ পাটোয়ারী ২০১৮ সালের ৩১ জানুয়ারি ২৭তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন এবং ২০২০ সালের এপ্রিলে অবসরের পর তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে, চলতি বছরের ২৪ মার্চ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মুখ্য মহানগর হাকিম আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, সত্য উন্মোচন করাই তার উদ্দেশ্য।
জুলাই আন্দোলনে আহত, নিহত পরিবারের সদস্য এবং চিকিৎসকদেরসহ ৩৫ জন সাক্ষী এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন আশা করছে, এই মাসেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে