ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাড়ছে লোকসানের বোঝা, বাড়তি চাপে সমতা লেদার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটি লোকসানের মধ্যে দিয়ে সময়কাল অতিক্রম করেছে।
প্রকাশিত তথ্যে জানা যায়, উক্ত প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান ছিল ০২ পয়সা। অর্থাৎ বছরওয়ারি তুলনায় প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে।
এছাড়া, ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৭ পয়সা। লোকসানের কারণে বছরের ব্যবধানে সম্পদ মূল্য কমেছে।
সমতা লেদারের এই আর্থিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, চলতি অর্থবছরের শুরুটা প্রতিষ্ঠানটির জন্য তেমন ইতিবাচক হয়নি। আগের বছরের তুলনায় ক্ষতি বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আরও সতর্ক থাকতে পারেন।
এদিকে, লোকসান কমানোর জন্য কোম্পানিটির অফিস অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া প্রদান করেছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি সম্প্রতি বিনিয়োগকারীদের জানিয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?