ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে যা বলল রাশিয়া
ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যা বর্তমানে ডেনমার্কের অধীনে রয়েছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।
এদিকে, ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ডের দখল নেওয়ার জন্য ট্রাম্পের সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের বিষয়টি নাকচ করার মন্তব্য স্বীকার করতে অস্বীকার করেছেন। রাশিয়াও এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং বলেছে তারা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তারা গ্রীনল্যান্ডের পরিস্থিতির নাটকীয়তা পর্যবেক্ষণ করছেন এবং আর্কটিক অঞ্চলটি রাশিয়ার জন্য জাতীয় ও কৌশলগত স্বার্থের একটি এলাকা। তিনি বলেন, আর্কটিক অঞ্চলে আমরা উপস্থিত আছি এবং আমরা সেখানেই থাকব’
গ্রিনল্যান্ডের অধিকাংশ অংশ আর্কটিক বলয়ে অবস্থিত এবং এটি ১৯৫৩ সাল থেকে ডেনমার্কের রাজত্বের অধীনে আছে, যদিও দ্বীপটির নিজস্ব একটি স্বায়ত্তশাসিত সরকার রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে যে মনোভাব প্রকাশ করেছেন, তা থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি এই দুটি স্থানকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে চলেছেন, তবে ডেনমার্ক ও পানামা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, তারা নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না।
এর আগে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ট্রাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ