ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
তিন দফা বন্ধের পর নতুন যাত্রায় সাফকো স্পিনিং
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড দীর্ঘ সাত মাস পর আবারও উৎপাদনে ফিরেছে। একাধিকবার সময় বাড়িয়ে অবশেষে গত ৩১ আগস্ট থেকে কারখানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শেয়ারবাজারের একটি তদন্ত দল সরেজমিনে কারখানা পরিদর্শনে গিয়ে সেটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় দেখতে পায়। বিষয়টি তখন ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এরপর ১২ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়, লোকসান কমানোর উদ্দেশ্যে ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের জন্য, অর্থাৎ মার্চ পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। সেই সময় প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে কারখানা পুনরায় চালু করা হবে।
কিন্তু নির্ধারিত মার্চের সময়সীমা পেরিয়ে গেলেও উৎপাদন শুরু করা যায়নি। বরং একের পর এক তিন দফা বন্ধের সময়সীমা বাড়ায় কোম্পানি। বন্ধের সময়সীমা প্রথমে মে মাস পর্যন্ত, পরে আরও আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত এবং সর্বশেষ দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।
তৃতীয় দফার প্রতিশ্রুত সময়সীমা শেষ হওয়ার পর সাফকো স্পিনিং মিলস ৩১ আগস্ট থেকে পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
উৎপাদনে ফেরার খবরে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড হয়ে যায়। আগের দুই দিন কোম্পানিটির শেয়ার নেতিবাচক প্রবণতায় ছিল। আজ ৯.৪৬ শতাংশ দাম বেড়ে দিনের প্রথম ভাগেই বিক্রেতা সংকটে পড়ে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি