ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শুষ্ক ত্বকের জন্য রাতের বিশেষ মাস্ক
জীবনযাপন ডেস্কঃ দিনভর ধুলা, ময়লা আর রোদ ত্বকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই ক্ষতি পূরণের সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত। ঘুমের সময় শরীর যেমন বিশ্রাম নেয়, তেমনি ত্বকের কোষও নতুন শক্তি পায়। তাই ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি, পাশাপাশি প্রয়োজন সঠিক পরিচর্যা।
নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করাই ত্বকের যত্নের মূল নিয়ম। এর সঙ্গে মাস্ক ব্যবহার করলে ত্বক আরও সুস্থ ও সতেজ থাকে। মাস্ক ত্বকের গভীরে আর্দ্রতা যোগায়, ত্বক টানটান রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে। কিছু মাস্ক ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হয়, আবার কিছু রাতভর রেখে দেওয়া যায়।
এ ধরনের মাস্ক ময়েশ্চারাইজারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়।
উপকারি কয়েকটি মাস্ক
১. কাঠবাদামের তেল ও অ্যালোভেরা মাস্ককাঠবাদামের তেলে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যালোভেরার গুণ, যা প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে রোদে পোড়া ত্বকে এটি আরাম দেয়। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ কাঠবাদামের তেল মিশিয়ে মুখে লাগান। হালকা ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। যাদের ত্বক শুষ্ক বা কুঁচকে গেছে তাদের জন্য এটি দারুণ কার্যকর। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ফল মিলবে।
২. অ্যালোভেরা ও ভিটামিন ই মাস্কত্বক টানটান রাখতে ভিটামিন ই দারুণ সহায়ক। এজন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করে রাতে রেখে দিন। এক মাস নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন, কুঁচকে যাওয়া কমে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত