ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ডে বদলে গেল শেয়ারবাজারে কোম্পানির অবস্থান
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে নতুন অবস্থানে পৌঁছেছে। দীর্ঘদিন ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনের পর এবার প্রতিষ্ঠানটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে বলে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা ও প্রদান করেছে। মূলত এ কারণেই নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটিকে উন্নত ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বাড়বে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে ডিএসই একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে কোনো ব্রোকার হাউজ বা মার্চেন্ট ব্যাংক পারবে না। এর ফলে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও, দীর্ঘমেয়াদে কোম্পানিটির উন্নত অবস্থান বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এই উন্নতি অন্য জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। সময়মতো ডিভিডেন্ড প্রদান এবং আর্থিক সুশাসন বজায় রাখলে আমরাও পরিবর্তন সম্ভব—এমন একটি বার্তা বাজারে ছড়িয়ে পড়বে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর