ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডিপ্লোমা পরীক্ষার পিএফ নম্বর জমার সময়সীমা বাড়াল বিটিইবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বিটিইবি) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষার ব্যবহারিক নম্বর (পিএফ নম্বর) এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে। এখন এই নম্বর অনলাইনে জমা দেওয়া যাবে ১ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পিএফ নম্বর জমার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নম্বর জমা দিতে পারেনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুরোধে বোর্ড অতিরিক্ত দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্ধিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠানগুলোকে নম্বর এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর