ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মোদি-শি বৈঠক: ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে চীন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ভারতের অচলাবস্থার মাঝে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, "বিস্তারিত তথ্য-উপাত্তে না গিয়েই আমি বলব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যু উত্থাপন করেছিলেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ এমন এক অভিশাপ যার শিকার ভারত ও চীন দু’দেশই।" মিশ্রি আরও জানান, প্রধানমন্ত্রী মোদি এই সংকট মোকাবিলায় চীনের সমর্থন চেয়েছেন এবং চীনও এতে সমর্থন জানিয়েছে।
পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন গত জুনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের যৌথ ঘোষণায় পেহেলগাম হামলার বিষয়টি উল্লেখ করেনি। যে কারণে সেই সময় ভারত যৌথ ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল। যৌথ ঘোষণায় পেহেলগাম হামলার ঘটনার পরিবর্তে বেলুচিস্তানে হামলার তথ্য উল্লেখ করা হয়েছিল, যেখানে পরোক্ষভাবে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারত ও চীনের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। এর ফলে নয়াদিল্লি ও বেইজিং একসঙ্গে পদক্ষেপ নিতে শুরু করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি মন্তব্য করেছেন যে, ভারত ও চীন উভয়ই কৌশলগত স্বশাসন অনুসরণ করবে এবং তাদের সম্পর্ককে ‘তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ’ থেকে দেখা উচিত নয়। বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একই অবস্থানে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং।
সোমবার সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রতিবেশী এ দুই রাষ্ট্রপ্রধানের মাঝে এটি প্রথম বৈঠক হতে যাচ্ছে।
পাশাপাশি, তিন বছর পর এসসিওর সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন নরেন্দ্র মোদি। ২০২৩ সালে ভারত এসসিওর আয়োজক হলেও ওই বছর অনলাইনে সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়া থেকে বিরত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে