ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
গাজায় অপুষ্টিতে মৃত্যুর মিছিল অব্যাহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছরের অক্টোবর থেকে অপুষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) জানিয়েছে, গাজা গভর্নরেট এলাকায় গাজাবাসীর মধ্যে দুর্ভিক্ষের অবস্থা নিশ্চিত হয়েছে। বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, সেপ্টেম্বরে দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আইপিসির দুর্ভিক্ষ ঘোষণা পর থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৫৪ জনের, যার মধ্যে ৯ জন শিশু।গাজার সংকট আরও গভীর হচ্ছে ইসরায়েলি অবরোধ এবং খাদ্যের ঘাটতির কারণে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
এনজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)