ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কুর্দিস্তানে ৫ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি এক যুগান্তকারী আবিষ্কারের খবর দিয়েছেন। মসুল বাঁধের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পর হঠাৎ করেই ভেসে ওঠে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, যার বয়স ৫ হাজার বছরেরও বেশি।
শনিবার (৩১ আগস্ট) গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, খননকাজের সময় প্রাচীন যুগের বেশ কিছু অক্ষত প্রত্নবস্তু পাওয়া গেছে। দুহোক প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, হেলেনিস্টিক যুগের (খ্রিস্টপূর্ব ৩০০ সালের কাছাকাছি) অন্তত ৪০টি মাটির কফিনসহ ওই অঞ্চলে সবচেয়ে বড় কবরস্থানগুলোর একটির সন্ধান মিলেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আবার পানি বেড়ে গেলে গুরুত্বপূর্ণ এসব সমাধি ও প্রত্নবস্তু হারিয়ে যেতে পারে। তাই দ্রুত খননকাজ ও সংরক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।
প্রাথমিক গবেষণায় প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, এখানে বিভিন্ন যুগের নিদর্শন পাওয়া যাবে— নিনেভেহ ভি যুগ, প্রাচীন ও মধ্য ব্রোঞ্জ যুগ, মিতানি রাজ্য, নব্য-আসিরীয় সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী যুগ পর্যন্ত।
খননকালে পাওয়া মাটির পাত্রের টুকরো এবং হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্তু এই আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্বকে আরও উজ্জ্বল করেছে।
দুহোক প্রদেশের দক্ষিণে খানকে নামের গ্রামে সাইটটি অবস্থিত। ১৯৮৬ সালে মসুল বাঁধ নির্মিত হওয়ার পর গ্রামটি পানির নিচে চলে যায়। এ বছর পানির স্তর কমে যাওয়ায় ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
দুহোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক বেক্স ব্রিফকানি বলেন, এই আবিষ্কার শুধু কুর্দিস্তান নয়, পুরো উত্তর মেসোপটেমিয়ার ইতিহাস ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ