ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তা বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা রাইয়ান কবির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজার দরে এই শেয়ারগুলো কিনবেন বলে ঘোষণা দিয়েছেন।
২০০৯ সালে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এক সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ডে দিতো। কিন্তু এখন ঋণ খেলাপি ও অন্যান্য কারণে ডিভিডেন্ড দিতে পারছে না। সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে ডিভিডেন্ড নেই। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির শেয়ার হিসেবে লেনদেন করছে।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। আর এর মোট শেয়ারের সংখ্যা ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি। রিজার্ভ রয়েছে মাইনাস ৬৮ কোটি ৩০ লাখ টাকা।
২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী, বে লিজিংয়ের শেয়ারের একটি বড় অংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ১৯.৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরদের কাছে ২৫.৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৬৮ শতাংশ শেয়ার।
বাজার বিশ্লেষকদের মতে, উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা সাধারণত বাজারে ইতিবাচক সংকেত তৈরি করে। এতে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা বে লিজিংয়ের শেয়ারের প্রতি বাজারের দৃষ্টি ফেরানোর সম্ভাবনা রয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, উদ্যোক্তার শেয়ার কেনার উদ্যোগ কোম্পানির প্রতি মালিকপক্ষের আস্থার প্রতিফলন। এ ধরনের পদক্ষেপ বাজারে লেনদেনের গতি বাড়াতে এবং শেয়ারের দামে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত