ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শুল্কযুদ্ধের জেরে ভারতের কূটনীতিতে নতুন মোড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান শুল্ক আক্রমণের প্রভাব সামলাতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে ভারত। এর অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন, জাপান ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোদি জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এরপর চীনে যাবেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মোদির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। সাত বছরে প্রথমবারের মতো তিনি চীনে যাচ্ছেন এবং আশা করা হচ্ছে, ট্রাম্পের পদক্ষেপগুলো নতুন অংশীদারিত্বের জন্ম দেবে। এর ফলে মোদির প্রধান উদ্যোগ ‘মেক ইন ইন্ডিয়া’ আরও বেশি সমর্থন পাবে, বিশেষ করে জাপানের কাছ থেকে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, শুক্রবার ও শনিবার মোদির জাপান সফর গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশই কোয়াড জোটের সদস্য, যার লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক নিয়ে উত্তেজনা চলছে, তবুও দুই দেশের নেতারা আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। জাপানি কোম্পানিগুলো আগামী দশ বছরে ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর মধ্যে সুজুকি মোটরস আগামী ৫-৬ বছরে প্রায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের নেতারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে অংশীদারিত্ব এবং জাপানের উচ্চমূল্যের উৎপাদনে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। ভারত যদিও বিরল খনিজের বিশাল মজুত রাখে, তবে সেগুলোর খনন ও প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তাদের কাছে নেই।
জাপান সফর শেষে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেবেন। এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ভারত ও চীন ২০২০ সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে।
এই দুই প্রতিবেশী দেশ পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে এবং হিমালয়ের তিনটি সীমান্তপথে বাণিজ্য সহজ করতে আলোচনা করছে। এছাড়া, ভারত চীনা কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত নজরদারি আরোপ করা বিনিয়োগের নিয়ম শিথিল করার কথা ভাবছে এবং চীনও ভারতে সার, বিরল খনিজ এবং টানেল খনন যন্ত্রপাতি রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকগুলো ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় চাপ দেওয়ার একটি হাতিয়ার দিতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র আশঙ্কা করে যে, ভারত চীনের দিকে ঝুঁকে পড়তে পারে এবং বেইজিং-নেতৃত্বাধীন মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’