ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৫০তম বিসিএসের আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ২৬ নভেম্বর আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে। এবার মোট ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৫৯ মিনিটে। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে (১ নভেম্বর ২০২৫ অনুযায়ী)।
আবেদন পত্র পূরণের জন্য প্রার্থীকে http://bpsc.teletalk.com অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি মাত্র ৫০ টাকা। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর সংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট নম্বর, রঙিন ছবি ও স্বাক্ষর সংক্রান্ত তথ্যাদি সঙ্গে নিয়ে বসতে হবে। এছাড়া উচ্চতা, ওজন ও বুকের মাপ উল্লেখ করতে হবে।
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কমিশন শ্রুতিলেখক সুবিধা প্রদান করবে। যারা শ্রুতিলেখকের প্রয়োজন হবে, তাদের ৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ডাক্তারি প্রত্যয়নপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সময় ফি প্রদানের আগে পর্যন্ত প্রার্থীরা তাদের আবেদনপত্র সংশোধন করতে পারবেন। নতুন পদ সৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ বা মৃত্যুর কারণে বিজ্ঞাপিত পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। এছাড়া প্রার্থী বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহিত হলে আবেদন অযোগ্য হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল