ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’, জরুরি সতর্কতা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’। ভিয়েতনামে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, ঝড়টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৫ আগস্ট) উপকূলে আঘাতের সময় এটি আরও শক্তিশালী হবে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ ও ডা নাং-এ বসবাসরত মানুষদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশজুড়ে ফ্লাইট বন্ধ এবং সমুদ্রবন্দরগুলিতে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, ঝড়টি আগে চীনের হাইনান দ্বীপ অতিক্রম করেছে, যেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং আরও ৩২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়টি ধীরে ধীরে তাইওয়ানের দিকে এগোচ্ছে। যদিও সেখানে এটি কিছুটা দুর্বল হবে তবুও বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত (৩০০–৪০০ মিলিমিটার) ও ২–৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে।
ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয় জানায়, ঝড়ের কারণে ফসল, মাছের খামার ও সমুদ্রনির্ভর অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হতে পারে। ইতিমধ্যে ভিয়েতনাম এয়ারলাইন্স রবিবার ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে এবং জরুরি ব্যবস্থাপনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই উপকূলীয় এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে যাতে প্রাণহানির ঝুঁকি কমানো যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি