ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মূলধন বাড়াতে মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার বরাদ্দের প্রস্তাব বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেড শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। তবে সেই প্রস্তাবটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধন ২৯ কোটি ৬০ লাখ টাকা থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করতে চেয়েছিল। এ জন্য ঘাটতি ৩৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার কেবল তিন উদ্যোক্তার কাছে অভিহিত মূল্য ১০ টাকায় বরাদ্দের প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি।
তবে বিএসইসি জানায়, উদ্যোগটি আইনসঙ্গত প্রক্রিয়ায় হয়নি। সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে প্রস্তাবটি দেওয়া হয়নি, কোনো বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়নি এবং মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করা হয়নি। প্রস্তাবিত শেয়ারের দাম ছিল বাজারদরের তুলনায় ১১৪ গুণ কম। এ ছাড়া নিরীক্ষিত আর্থিক বিবরণীতেও গুরুত্বারোপযোগ্য মন্তব্য ছিল।
এসব কারণ দেখিয়ে কমিশন আবেদনটি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ডিএসই লিস্টিং রেগুলেশন, ২০১৫–এর বিধি ৯(আই) অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করতে হবে। এই শর্ত পূরণ করতেই মাগুরা মাল্টিপ্লেক্স মূলধন বাড়ানোর আবেদন করেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি