ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্মৃতিশক্তি বাড়াতে চান? মেনে চলুন এই ৫ অভ্যাস
আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজগুলো মস্তিষ্কের ওপর বড় প্রভাব ফেলে। মস্তিষ্ক সুস্থ রাখতে কিছু অভ্যাস মেনে চলা জরুরি। এগুলো স্মৃতিশক্তি উন্নত করতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক সতেজতা বজায় রাখতে সাহায্য করে। একবারে সবকিছু করার চেষ্টা না করে, সপ্তাহের প্রতিটি দিনে একেকটি অভ্যাস পালন করা যেতে পারে।
১. ২০ মিনিটের দক্ষতা অনুশীলন
নিউরোপ্লাস্টিসিটির গবেষণা প্রমাণ করে, মস্তিষ্ক চ্যালেঞ্জের মাধ্যমে শক্তিশালী হয়। দীর্ঘ অধ্যয়নের প্রয়োজন সবসময় নেই। সংক্ষিপ্ত, মনোযোগী শেখার সময়কাল দীর্ঘ সময় অমনোযোগী অনুশীলনের চেয়ে বেশি কার্যকর। এটি নতুন ভাষার কিছু বাক্যাংশ শেখা বা নতুন সঙ্গীত অনুশীলন হতে পারে।
২. পেছনে হাঁটার অভ্যাস
গবেষণায় দেখা গেছে, পেছনের দিকে হাঁটার ফলে স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি বাড়ে। এই অস্বাভাবিক নড়াচড়া মস্তিষ্ককে বেশি পরিশ্রম করতে বাধ্য করে, মনোযোগ বাড়ায় এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত অনুশীলনে মস্তিষ্ক নতুনভাবে চিন্তা করতে শেখে।
৩. টাইপিংয়ের বদলে হাতে লেখা
হাতে লেখা টাইপ করার তুলনায় আরও বেশি স্নায়ু সার্কিট সক্রিয় করে। গবেষণায় দেখা গেছে, হাতে লেখা সৃজনশীলতা ও গভীর বোঝাপড়ার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশকে সক্রিয় করে। দৈনিক ১০ মিনিট নিজের ভাবনাগুলো লেখা আবেগ প্রক্রিয়াকরণ এবং স্পষ্টতা বৃদ্ধিতে সহায়ক।
৪. ফার্মান্টেড খাবার গ্রহণ করুন
অন্ত্রের মাইক্রোবায়োম নিউরোট্রান্সমিটার তৈরি করে যা মেজাজ ও জ্ঞানকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, দই বা ইডলির মতো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার স্মৃতিশক্তি উন্নত করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।
৫. কৃতজ্ঞ থাকার অভ্যাস
কৃতজ্ঞতা মস্তিষ্কের পুরষ্কার সার্কিট সক্রিয় করে। নিয়মিত কৃতজ্ঞতা জার্নালিং স্নায়ুতন্ত্রের পথগুলো পুনর্নির্মাণ করতে পারে, স্থিতিস্থাপকতা ও আশাবাদ বৃদ্ধি করে। সপ্তাহের শুরুতে ৩টি ছোট আনন্দ, ২টি চ্যালেঞ্জ পার হওয়া এবং আগামী সপ্তাহের জন্য ১টি আশা লিখে রাখলে মন পরিষ্কার হয় এবং ভবিষ্যতের প্রতি মনোযোগের ভারসাম্য বজায় থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত