ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রমাণ দিন, না হয় ক্ষমা চান: দুদককে বিএনপি-জামায়াত-এনসিপি
সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় নিজেদের নেতাদের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
দলগুলো পরপর দুই দিনে পৃথক সংবাদ সম্মেলন করে এ অভিযোগকে ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে মূল হোতাদের আড়াল করার চেষ্টা বলে দাবি করেছে।
সিলেট মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সাদা পাথর লুটের সঙ্গে বিএনপি নেতাদের নাম জড়ানোর অপচেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। তারা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যদিকে, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "একটি ফরমায়েশি রিপোর্টে আমাদের নেতাদের নাম জড়ানো হয়েছে, যা প্রকৃত আসামিদের আড়াল করার গভীর ষড়যন্ত্র।" তিনি দাবি করেন, দুদকের কোনো প্রতিবেদনে জামায়াত নেতাদের নাম থাকার প্রমাণ নেই এবং শুধু একটি পত্রিকাই এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুদক যদি এমন কোনো প্রতিবেদন দিয়ে থাকে, তবে তাদের প্রমাণ উপস্থাপন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট গণমাধ্যমসহ তাদের ক্ষমা চাইতে হবে।
একই সুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারাও অভিযোগ অস্বীকার করেছেন। দলের জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান বলেন, "কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই আমাদের নেতাদের নাম জড়ানো হয়েছে, যা একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত।" তিনি বলেন, এনসিপি লুটেরাদের বিরুদ্ধে একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে দুদক ও সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি