ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে সরকার: প্রেস সচিব
বিদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এর জন্য কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, পাচার হওয়া অর্থের সন্ধানে এবং তা পুনরুদ্ধারে বাংলাদেশের ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সিআইডি একযোগে কাজ করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পদের তথ্য উদ্ঘাটন করা হয়েছে।
এই অর্থ উদ্ধারের বিষয়ে শফিকুল আলম বলেন, "বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সঙ্গে অনেক আইনি প্রক্রিয়া ও জটিলতা জড়িত। একারণে অনেকের নাম বা সম্পদের সঠিক অবস্থান প্রকাশ করা সম্ভব হচ্ছে না।" তবে তিনি জানান, কিছু তথ্য ব্রিটিশ পত্রিকাতেও প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের প্রাথমিক কাজ হলো পাচার হওয়া সম্পদের অবস্থান চিহ্নিত করা। এরপর যেসব দেশে সম্পদ রয়েছে, সেসব দেশের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পদগুলো জব্দ বা ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে সম্পদ ইতোমধ্যে জব্দ করাও সম্ভব হয়েছে। প্রেস সচিব আশ্বস্ত করেন, পাচার হওয়া টাকায় কেনা সম্পদ বিক্রি করে সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনার কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা হচ্ছে, যদিও এটি একটি সময়সাপেক্ষ বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি