ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ১০০ জনে। একই সময়ে মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ৩১ জন প্রাণ হারিয়েছে এবং অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও ৩ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছে, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।
অনাহার ও অপুষ্টিতে মোট ২৬৬ জন মারা গেছে, যার মধ্যে ১১২ জন শিশু। উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইসরায়েলি হামলা ও সরঞ্জামের অভাবে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গত ১৮ মার্চ থেকে নতুন হামলা শুরু হওয়ার পর থেকে ১০ হাজার ৫১৮ জন নিহত এবং ৪৪ হাজার ৫৩২ জন আহত হয়েছে। মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছে। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছে ১ হাজার ৯৯৬ জন এবং আহত হয়েছে ১৪ হাজার ৮৯৮ জন।
গাজার প্রায় ২৪ লাখ মানুষ অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়ে মানবিক সংকটে আছে। পরিস্থিতির কারণে অনাহার, রোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল