ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন শিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। নীতি-নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
বর্তমানে রেহানা পারভীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৩ জুলাই তিনি এই পদে যোগ দেন। এর আগে কিছুদিন তিনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
তার আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘ সময় তিনি কর্মরত ছিলেন অর্থ মন্ত্রণালয়ে, যেখানে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অংশ কেটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর রেহানা পারভীন ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ প্রশ্নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় জনমনে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়লে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুক্তিতে নিয়োজিত তৎকালীন সিনিয়র জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। তখন থেকেই শিক্ষা সচিবের পদটি শূন্য রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?