ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ট্রাম্পের স্ত্রীর চিঠি হাতে পেলেন পুতিন
আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে জানান, ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। তবে চিঠির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া বা রুশ-অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। তারা এটিকে জাতিসংঘ চুক্তির সংজ্ঞা অনুযায়ী গণহত্যার সমতুল্য যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে মস্কোর দাবি যুদ্ধক্ষেত্র থেকে ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠক শেষে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আলোচনাকে তিনি ‘১০-এর মধ্যে ১০’ হিসেবে মূল্যায়ন করেছেন। তাঁর ভাষায়, “ইউক্রেনে শান্তির পথে খুব ভালো অগ্রগতি হয়েছে। বৈঠকটি ছিল আন্তরিক ও উষ্ণ। তিনি (পুতিন) শক্ত এবং কঠোর মানুষ হলেও আলোচনা ছিল দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে গঠনমূলক সংলাপ।”
ট্রাম্প আরও যোগ করেন, “আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে এতে ইউক্রেনের সম্মতি থাকা জরুরি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন