ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ড্যাবের দোয়া ও খাবার বিতরণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত কমিটি।
শুক্রবার বাদ মাগরিব ড্যাবের কেন্দ্রীয় দোয়া মাহফিল রাজধানীর মগবাজারে গুলফেসা ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসানসহ সিনিয়র চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তবে দেশবাসীর দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন। আমরা সবসময় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।"
এ সময় তিনি ড্যাবের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে গণতন্ত্র ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি