ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দিল্লিতে ধসে পড়ল সম্রাট হুমায়ুনের সমাধি, আটকা অনেকে
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়েছে। এ ধসে পরার ঘটনায় অন্তত ১০ জন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তাঁর পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁর রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন। পরে পারস্যের শাহের সহায়তায় তিনি নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়।
হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে খ্যাত। সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম (হাজি বেগম নামেও পরিচিত) এর নির্মাণ কাজ ১৫৬৫ সালে শুরু করেন এবং স্থপতি ছিলেন পারস্যের মীরক মির্জা গিয়াস।
সমাধিটি মূলত লাল বেলেপাথর ও সাদা মার্বেল দিয়ে নির্মিত। এর স্থাপত্যে পারস্যের চারবাগ এবং ভারতীয় শিল্পকলার এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়। এই নকশা ও নির্মাণশৈলী পরবর্তীতে বহু মুঘল স্থাপত্যকে প্রভাবিত করেছে, যার সবচেয়ে বড় উদাহরণ হলো আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহল, যা প্রায় এক শতাব্দী পর নির্মিত হয়।
হুমায়ুনের সমাধি কেবল সম্রাটের কবর নয় বরং এখানে মুঘল রাজবংশের প্রায় ১৫০ জনেরও বেশি সম্রাটের কবর রয়েছে। এজন্য এটিকে মুঘল রাজবংশের নেক্রোপলিস বলা হয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল