ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফোন করে নোবেল পুরস্কার চাইলেন ট্রাম্প
গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করে নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা শুরু করেন। নরওয়ের একটি দৈনিক পত্রিকার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্টলটেনবার্গ অসলোর রাস্তায় হাঁটার সময় হঠাৎ ট্রাম্প ফোন করেন। কথোপকথনের শুরুতেই ট্রাম্প শান্তিচুক্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজের ভূমিকা তুলে ধরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে তার অবদান বিবেচনা করে তিনি এই সম্মানের যোগ্য। যুক্তরাষ্ট্রের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তারও নোবেল জেতার ইচ্ছা রয়েছে।
স্টলটেনবার্গ জানান, ফোনালাপের মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা যেখানে হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে বিস্তারিত জানাতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন।
নরওয়ের পত্রিকার তথ্য অনুযায়ী, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় এর আগেও ট্রাম্প নোবেল প্রসঙ্গ তুলেছিলেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও হোয়াইট হাউস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত পাঁচ সদস্যের নোবেল কমিটি প্রতিবছর পুরস্কার বিজয়ী নির্বাচন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)