ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জাতীয় দলে ফিরতে যে সিদ্ধান্ত জানালেন তামিম
ডুয়া ডেস্ক : বিপিএল শুরুর আগে দেশসেরা ওপেনার তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরে বলেছিলেন—‘জাতীয় দলে ফেরার ব্যাপারে না আমি কারও কাছে গিয়েছি, না কেউ আমার সঙ্গে আলোচনা করেছে!’ অবশ্য তামিমের সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলে তিনি ফিরবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত জানতে আজ বুধবার (৮ জানুয়ারি) বিসিবির নির্বাচক কমিটি বৈঠকে বসে তামিমের সঙ্গে।
সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক হান্নান সরকার ও বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত আসেনি। বোর্ডের কাছে আরও কিছুদিন সময় চেয়েছেন তামিম।
জানা গেছে, পরিবারের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত দেবেন তামিম। দুয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে জানাবেন সবকিছু।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। এরপর অবশ্য চাইলে পরবর্তী এক মাসের মধ্যে দলে পরিবর্তন আনা যাবে। যার কারণে তামিমের সঙ্গে বসেছিল বিসিবি। তারা চান তিনি যেন ফিরে আসেন।
দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)