ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের এক্রিডিটেশন কার্ড পাচ্ছে না বাংলাদেশি সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা ঝুঁকিকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের পক্ষ থেকেও একই অবস্থান স্পষ্ট করা হয়েছে—নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনুমতি দেওয়া হয়নি।
এর ফলে আগেই বিসিবির নেওয়া সিদ্ধান্তই কার্যত চূড়ান্ত রূপ পেল, যেখানে বলা হয়েছিল নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকলে বাংলাদেশ দল ভারতে যাবে না।
এদিকে বিশ্বকাপ কাভারেজের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে এক্রিডিটেশনের আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী।
তবে আইসিসি এবার বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার অনুমোদন দেয়নি। ফলে কোনো বাংলাদেশি সাংবাদিকই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহের সুযোগ পাচ্ছেন না।
সোমবার আইসিসির পক্ষ থেকে আবেদনকারী সাংবাদিকদের ই-মেইলে জানানো হয়, তাদের এক্রিডিটেশন আবেদন অনুমোদন করা হয়নি। মেইলে শুধু অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হলেও নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সব মিলিয়ে নিরাপত্তা ইস্যুতে শুধু বাংলাদেশ দল নয়, বিশ্বকাপ কাভারেজ থেকেও বাদ পড়লেন বাংলাদেশের সাংবাদিকরাও—যা পুরো আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)