ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
পাকিস্তান সরলেই বিশ্বকাপে ফেরার বড় সুযোগ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক নতুন নাটকীয় মোড় তৈরি হয়েছে। ভারত বর্জন করা বাংলাদেশ দল আবারও বিশ্বকাপে ফেরার সুযোগ পেতে পারে, যদি পাকিস্তান শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখন পাকিস্তানের সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের ফেরার পথ খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেয়, তবে গ্রুপ ‘এ’-তে তাদের জায়গায় বাংলাদেশকে প্রথম সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে বিসিবির আগের দাবি অনুযায়ী বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ পাবে। এর ফলে আইসিসির লজিস্টিক বা আবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করাও অনেক সহজ হবে।”
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে জানানো হবে। যদি পাকিস্তান সত্যি বর্জন করে, তবে আইসিসির কঠোর শাস্তির মুখে পড়তে পারে তারা। এমনকি এশিয়া কাপের মতো বড় আসর থেকেও পাকিস্তান বাদ পড়ার ঝুঁকিতে থাকবে।
এখন ক্রিকেট বিশ্বের নজর পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তবে কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা অনুযায়ী শ্রীলঙ্কার মাটিতে ধুঁকতে থাকা টাইগারদের বিশ্বকাপের আঙিনায় আবারও দেখা যেতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা